আগামীর সময়

৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য সংশোধিত পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    শেয়ার করুন: