প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ছাদখোলা বাসে সুলিভানদের উজ্জ্বল সন্ধ্যা

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২৩:০২
ছাদখোলা বাসে সুলিভানদের উজ্জ্বল সন্ধ্যা

ছাদখোলা বাসে সাফজয়ী বাংলাদেশ দলের শিরোপা উৎসব। ছবি: আগামীর সময়

লাল-সবুজ বাসটির গায়ে লেখা ছিল ‘ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন।’ গতবার খুব কাছে গিয়েও ফাইনাল হেরেছিল ভারতের মাটিতে। এবার তাদের হারিয়ে নিয়েছে প্রতিশোধ। মধুর প্রতিশোধ। তাই দেশে ফেরা ফুটবল বীরদের ছাদখোলা বাসে করে ঢাকা ঘুরিয়ে হাতিরঝিলে দেওয়া হয়েছে সংবর্ধনা।

এমন গৌরবের দিন সোনালী ট্রফি হাতে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে সবার আগে বের হয়ে আসেন অধিনায়ক মিঠু চৌধুরী। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেন বিজয়ের ট্রফি। সে কী আনন্দ তার, ২০০৩ সালে যিনি পুরো জাতিকে সাফ জয়ের গৌরবে ভাসিয়েছিলেন, ২৩ বছর পর তিনি মন্ত্রী হয়ে বিজয়ান্দে ভেসে গেছেন অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের সঙ্গে। সবাইকে সঙ্গে নিয়ে তোলা ছবিতে তিনিও অংশীদার হয়ে গেলেন গৌরবের ইতিহাসের।

ক্রীড়া প্রতিমন্ত্রী তার সেই সোনালী দিনে ফিরে গেলেন, ‘২০০৩ সালে আমরা সাফ ফুটবলের চ‍্যাম্পিয়ন হয়েছিলাম। আজ আমাদের অনূর্ধ্ব-২০ দল যুব সাফ জিতে দেশের মাটিতে পা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের অভিনন্দন জানিয়েছেন। খেলোয়াড়দের উ‍্ৎসাহিত করার জন‍্য আমাকে এখানে পাঠিয়েছেন।’

বিমানবন্দর থেকেই বীরদের মুখোমুখি দেশের সংবাদ মাধ্যম। যে যার মতো করে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে উঠে গেছেন বাসে। যেভাবে সাফজয়ী সোনার মেয়েদের অভ্যর্থনা জানানো হয়েছিল, ঠিক সেভাবেই তাদের তোলা হয়েছে ছাদখোলা বাসে।

বাসের ছাদে মিউজিক সিস্টেম ছাড়ার আগেই ফুটবলারদের উদযাপন শুরু। নেচে-গেয়ে একাকার তারা। গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য সোনালী ট্রফি তুলে দেন বিজয়ের নায়ক রোনান সুলিভানের হাতে। টাইব্রেকারে তার শেষ শটে করা গোলের সুবাদেই ৪-৩ গোলে জেতে বাংলাদেশ।

রোনান সুলিভান ট্রফি নিয়ে চুমু খান। বাংলাদেশের ফুটবল জাগরণের তরুণ নেতা হয়ে ওঠার প্রতিশ্রুতি তার পায়ে। এর আগে বাংলাদেশের পতাকা হাতে তার উল্লাস চোখে পড়েছে সবার।

ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রত্যাশা, ‘এ জয় বাংলাদেশ ফুটবলকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই দলের খেলোয়াড়রা জাতীয় দলে খেলার জন‍্য প্রস্তুত হবে। এই দলের সাফল‍্য কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশে শুধু ফুটবল নয়, সকল ক্রীড়াকেই অনেকদূর এগিয়ে নিতে পারবো।’

খেলাফুটবলবাফুফেবাংলাদেশ ফুটবলক্রীড়া প্রতিমন্ত্রীসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপরোনান সুলিভান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise