আগামীর সময়

ইরান থেকে তেল ও এলপিজি কিনল ভারত

ইরান থেকে তেল ও এলপিজি কিনল ভারত

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করায়, ভারত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরান থেকে তেল কিনেছে। শনিবার দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সাত বছর ধরে ইরান থেকে দূরে থাকার পর ভারত এখন ইরান থেকে তেল আমদানি করছে—এটি বিরল এক সরকারি স্বীকৃতি।

মন্ত্রণালয় আরও জানায়, ভারত ইরান থেকে ৪৪ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসও (এলপিজি) কিনেছে, যা ম্যাঙ্গালোর বন্দরে খালাস করা হচ্ছে।

ভারত তার জ্বালানির বড় অংশ, বিশেষ করে প্রায় ৮৫ শতাংশ এলপিজি, মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ফলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত মাসে ট্রাম্প প্রশাসন ইরানকে সামুদ্রিক পথে মজুদ থাকা ১৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বিক্রির জন্য অস্থায়ী লাইসেন্স দেয়, যাতে বাজারের ওপর চাপ কমানো যায়। এরপরই ভারত ইরান থেকে জ্বালানি ক্রয়ের এ উদ্যোগ নেয়।

    শেয়ার করুন: