সড়কে লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু, শোকে বাবার আত্মহত্যা

ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা করেছেন কার্লার বাবা। গত মঙ্গলবার সকালে ব্রাজিলের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে কার্লারের মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় বলে ব্রাজিলের গণমাধ্যম খবর প্রকাশ করে। এতে বলা হয়, কার্লার মহসড়ক ছিটকে পড়লে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে কার্লার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা দ্রুত সেখানে উপস্থিত হন। মেয়ের নিথর দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং সেখানেই নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন। তবে গণমাধ্যমে উল্লেখ করা হয়নি কিভাবে তারা বাবা আত্মহত্যা করেছেন।
কার্লার বাবা পেশায় একজন রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা ছিলেন।
কার্লা থাইনারা সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার ৬০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তিনি মূলত মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং পারিবারিক জীবনের বিভিন্ন ভিডিও শেয়ার করতেন। ব্যক্তি জীবনে কার্লারের রয়েছে এক কন্যাসন্তান।

