আগামীর সময়

ট্রাম্পের ডাকে সাড়া দিল না ভারতও

ট্রাম্পের ডাকে সাড়া দিল না ভারতও

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া দেশগুলোকে গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই ডাকে সাড়া না দিয়ে নাকচ করেছে জার্মানি ও গ্রিস। তবে এবার এই সারিতে যোগ দিল ভারত।

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে আমেরিকার সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনায় বসেনি ভারত। সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পারস্য উপসাগরের এই রণক্ষেত্রে কোনো বিদেশি জোটে শামিল হওয়ার পরিকল্পনা আপাতত দিল্লির নেই। বরং কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমেই নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারত।

ভারতের অবস্থান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছিলেন, হরমুজ প্রণালী ইস্যুতে অন্য দেশগুলোর মধ্যে কথা হলেও আমেরিকার সঙ্গে কোনো দ্বিপাক্ষিক কথা হয়নি ভারতের। আমেরিকা বা অন্য কোনো দেশের ওপর নির্ভর না করে ভারত সরাসরি ইরানের সঙ্গে কথা বলছে উল্লেখ করেন এই মূখপাত্র।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই আলাপের সুফলও পেয়েছে ভারত। গত শনিবার ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’ নামে ভারতের দুটি এলপিজি কন্টেনার নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে।



    শেয়ার করুন: