আগামীর সময়

ইরানে টার্গেট করার কিছুই বাকি নেই: ট্রাম্প

ইরানে টার্গেট করার কিছুই বাকি নেই: ট্রাম্প

সংগৃহীত ছবি

ইরানে লক্ষ্যবস্তু করার মতো ‘প্রায় কিছুই অবশিষ্ট নেই’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে এই যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলেও উল্লেখ করেন তিনি। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প এসব কথা বলেছেন।

সংক্ষিপ্ত এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘এখন শুধু সামান্য কিছু বাকি আছে... আমি যখনই চাইব, তখনই এটি শেষ হয়ে যাবে।’

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্য নিয়ে হামলা শুরু করলে এই সংঘাতের সূচনা হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতা নিহত হন। এর পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ও ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।

    শেয়ার করুন: