আগামীর সময়

বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধী পেল ঈদের পাঞ্জাবি ও শাড়ি

বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধী পেল ঈদের পাঞ্জাবি ও শাড়ি

ছবিঃ আগামীর সময়

বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ঈদ উপলক্ষে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে শহরের সরই এলাকায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ঈদের পোশাক পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেন। তাদের কেউ কেউ জানিয়েছেন, এবার ঈদে নতুন পোশাক কেনার আশা ছেড়ে দিয়েছিলেন। শাড়ি ও পাঞ্জাবি পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বাগেরহাটের বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ভাই-বোনদের মাঝে দুই শতাধিক শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। এর আগে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়নে ছয় হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

    শেয়ার করুন: