চরাঞ্চলে পতিত জমি কাজে লাগিয়ে কৃষকদের স্বাবলম্বী করার উদ্যোগ প্রতিমন্ত্রী টুকুর

সংগৃহীত ছবি
টাঙ্গাইলে চরাঞ্চলে অব্যবহৃত ও পতিত জমি আবাদে আনা গেলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে জানাচ্ছিলেন কৃষি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
‘চরাঞ্চলের বিপুল পরিমাণ পতিত জমি সঠিক পরিকল্পনার মাধ্যমে চাষাবাদের আওতায় আনা সম্ভব’ বলে উল্লেখ করে তিনি জানান, এতে কৃষকের আয় বৃদ্ধি পাবে, খাদ্য উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
এছাড়া উৎপাদিত খাদ্য সংরক্ষণের পাশাপাশি বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে। সে লক্ষ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।
এ সময় টাঙ্গাইল সদরের চরাঞ্চলে এখনো কোনো হিমাগার না থাকায় কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে উল্লেখ করে টুকু বলছিলেন, দ্রুত সময়ের মধ্যে চরাঞ্চলে একটি হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

