সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ফাইল ছবি
সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের এক পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার, স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০) মারা যান।
মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুত্ব আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন।
নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের শহিদ উল্যার ছেলে ও নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নিহত প্রবাসী গাড়ির ড্রাইভার একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

