প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শুধু বেঁচে থাকার লড়াই নয়, সাকিরন ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ

যশোর প্রতিনিধিপ্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৮:৪৪
শুধু বেঁচে থাকার লড়াই নয়, সাকিরন ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ

সংগৃহীত ছবি

যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ি গ্রামের সাকিরন খাতুনের গল্পটি কেবল বেঁচে থাকার লড়াই নয়, বরং মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। জন্ম থেকেই তার দুটি হাত নেই, তার জন্য জীবনটা হতে পারতো অন্যের ওপর নির্ভরশীলতার।

কিন্তু সাকিরন বেছে নিয়েছেন সংগ্রামের পথ। দীর্ঘ ৬০ বছর ধরে তিনি প্রমাণ করে চলেছেন যে, শরীর হার মানলেও মন যদি সাহসী হয়, তবে কোনো বাধাই জয় করা অসম্ভব নয়। দুই হাত নেই বলে সাকিরনের জীবনে কোনো জীবনসঙ্গী জোটেনি, গড়ে ওঠেনি নিজের সংসার। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বর্তমানে তিনি ভাই ও বোনদের আশ্রয়ে থাকলেও কখনো কারো ওপর বোঝা হয়ে থাকতে চাননি।

অদম্য পথচলা শারীরিক সীমাবদ্ধতা সাকিরন খাতুনকে দমাতে পারেনি, বরং শিখিয়েছে প্রতিকূলতার বুকে দাঁড়িয়ে হাসতে। যশোরের অভয়নগর উপজেলার এই নারী গত ছয় দশক ধরে দুই পাকে হাতের মতো ব্যবহার করে জয় করেছেন জীবনের সব কঠিন চ্যালেঞ্জ। পা দিয়েই গৃহস্থালির সব কাজ করেন তিনি।

সাকিরন খাতুনের দিন শুরু হয় সাধারণ মানুষের মতোই, তবে তার কাজের ধরনটা ভিন্ন। তিনি পা দিয়ে বঁটি ধরে মাছ কাটেন, সবজি কোটেন এবং পরম নিপুণতায় রান্না সারেন। শুধু তাই নয়, এক সময় তিনি পা দিয়ে মাটি কাটার মতো কঠোর পরিশ্রমও করেছেন। এমনকি কাঁথা সেলাই থেকে শুরু করে ঢেঁকিতে ধান ভানা সবই করেছেন অবলীলায়।

সাকিরন খাতুন বলছিলেন, আল্লাহর রহমতে আমি পা দিয়ে সব করতে পারি। শুধু কাপড় পরা আর চুল বাঁধা বাদে বাকি সব কাজই নিজে করি।

তার ভাগনে আব্দুল আহাদ জানান, ছোটবেলা থেকেই তার খালার এই অবিশ্বাস্য কর্মক্ষমতা দেখে আসছেন। পরিবারের প্রতিটি সদস্য তাকে শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখেন।

বয়স এখন ষাটের কোটায়। এক সময়ের সেই তেজস্বী শরীর এখন বার্ধক্য আর অসুস্থতায় নুয়ে পড়েছে। বর্তমানে তিনি যে সরকারি প্রতিবন্ধী ভাতা পান, তা দিয়ে চিকিৎসার খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

যশোরপ্রতিবন্ধী
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise