প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশালে কর্মবিরতিতে পরিচ্ছন্নকর্মীরা, ভোগান্তিতে নগরবাসী

বরিশাল ব্যুরোপ্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৯:৩৫
বরিশালে কর্মবিরতিতে পরিচ্ছন্নকর্মীরা,  ভোগান্তিতে  নগরবাসী

ফাইল ছবি

ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় দুই হাজার পরিচ্ছন্নতা কর্মী। মঙ্গলবার থেকে সম্পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেয় পরিচ্ছন্নকর্মীরা, যা বুধবারেও সমাধান হয়নি।

বুধবার (১১ মার্চ) থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে নগরজুড়ে আবর্জনা জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

পরিচ্ছন্নকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বেতন ছাড়া হয়েছে, তবে বোনাস দেয়নি। আমরা বোনাস চাই, সাথে অগ্রীম ৩০ দিনের বেতনও চাচ্ছি। আর তা না দিলে আন্দোলন চলমান থাকবে।

পরিচ্ছন্নতাকর্মী আব্দুল্লাহ বলছিলেন, ৩০ দিন কাজ করে তারা বেতন পান ২২ দিনের। গত বছরও উৎসব ও ইফতার ভাতা দেওয়া হয়েছে। কিন্তু এবার প্রশাসনের সিদ্ধান্তে বোনাস দিচ্ছে না। সিটি করপোরেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ঈদ বোনাস পেলেও বঞ্চিত হচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। অথচ মশকনিধন, ড্রেন পরিষ্কার, রাস্তা পরিষ্কার আমরাই করি। এরপরও এবার বোনাস না দিলে ঈদে কোনো কর্মী কাজ করবেন না।

পরিচ্ছন্নকর্মী সুমন খান বলছিলেন, নিজেদের গায়ে দুর্গন্ধ লাগিয়ে আমরা শহর পরিষ্কার রাখি। অথচ উৎসবের সময় আমাদের সামর্থ্য থাকে না পরিবার নিয়ে আনন্দ করার।

‘বর্তমান বাজারে এই বেতনে সংসার চালানোই কঠিন, তার ওপর বোনাস না পেলে সন্তানদের নতুন পোশাক বা ঈদের বাজার করা অসম্ভব’, উল্লেখ করেন রোকেয়া পারভীন।

শ্রমিক নেতা মোঃ সোহাগ জানান, গত ৮ মার্চ থেকে তারা আন্দোলন করছেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দুই দিনের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস দিলেও কোনো সমাধানে আসেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলছিলেন, আগে এই দৈনিক মজুরীভিত্তিক পরিচ্ছন্নকর্মীদের বেতন ছিলো ১০ হাজার টাকা। এর পাশাপাশি তারা উৎসব ভাতাও পেতেন। তবে অন্তর্বর্তী সরকারের সময় সিটি করপোরেশনের দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়িয়ে ১৬ হাজার টাকা করে একটি গেজেট প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, মজুরি বাড়ায় দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিকরা কোনো উৎসব ভাতা পাবেন না। আমরা আন্দোলনকারীদের দফায় দফায় বুঝিয়েছি, তবে তারা তারপরও আন্দোলন থেকে সরছে না। মানুষের ভোগান্তি হচ্ছে, আমরা দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করবো।

‘দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ঈদ বোনাস না দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সুস্পষ্ট পরিপত্র রয়েছে। তাই আন্দোলন করলেও বোনাস দেওয়ার সুযোগ নেই’, জানাচ্ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী।

এদিকে দুই দিন ধরে সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপ পরে থাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে নগরবাসীর মধ্যে। বরিশাল নগরীর মল্লিক রোড, আমানতগঞ্জ, বটতলা সহ অর্ধশত পয়েন্টে ময়লার স্তূপ তৈরী হয়েছে। নাক মুখ না ঢেকে হাটতে পারছেন না সাধারণ মানুষ। তারা অতি শিগগিরই এই সমস্যার সমাধাণের দাবী তুলেছেন।


কর্মবিরতিপরিচ্ছন্নকর্মী
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    advertiseadvertise