প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বাধীনতার মাসে না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী

কুষ্টিয়া প্রতিনিধিপ্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২২:১০
স্বাধীনতার মাসে না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী

ছবিঃ আগামীর সময়

স্বাধীনতার মাস মার্চেই চিরবিদায় নিলেন কুষ্টিয়ার কুমারখালীর কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখ (৮০)। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে এদিন দুপুরে গোবিন্দপুর ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার মরদেহে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। জানাজার আগে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই বীর সেনানীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মরহুমের স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ২০১৬ সাল থেকে ঢাকা ও কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দুপুরে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের ছেলে রাকিব হোসেন জানান, বাবা দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাকে সুস্থ রাখতে, কিন্তু স্বাধীনতার মাসেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের জানালেন, ‘যথাযথ রাষ্ট্রীয় মর্যাদাতেই এই বীর মুক্তিযোদ্ধার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রশাসন ও এলাকাবাসী তার অবদানের কথা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

মৃত্যুমুক্তিযোদ্ধাদাফন সম্পন্ন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise