‘হামার ভুল হয়্যা গেছে’ স্ত্রীকে তালাক দেওয়া সেই স্বামীর দুঃখপ্রকাশ
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর কথামতো ভোট না দেওয়ায় এক নারীকে (৫০) মৌখিকভাবে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই নারী এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। স্বামী নিজের ভুল বুঝতে পেরে পরে দুঃখ প্রকাশ করেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ–সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আমি এর বিচার চাই, আমি যেন নিজে স্বাধীনভাবে চলতে পারি।
একই ভিডিওতে স্বামীকে বলতে শোনা যায়, আমি ধানের শীষকে ভালোবাসি, ধানের শীষ করি। আমার মনটা খারাপ ছিল। শুক্রবার দিন সকালবেলা উৎসব করছিল, আমি এটা সহ্য করতে পারিনি। আমি রাগের মাথায় এইটা করে ফেলছি, আমি অন্যায় করেছি।

