আগামীর সময়

সালাউদ্দিন টুকু

মানুষ কোনোভাবেই ন্যায্য সেবা থেকে বঞ্চিত হবে না

মানুষ কোনোভাবেই ন্যায্য সেবা থেকে বঞ্চিত হবে না

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ভুয়াপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। ‘জনগণ যেন কোনোভাবেই তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা তাদের খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরলেন। এ সময় মৎস্য ও প্রাণী খাতে যে সমস্যা রয়েছে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। এই খাতে তরুণ ও যুবক উদ্যোক্তাদের সম্পৃক্ত করাও আহ্বান জানালেন তিনি।

এছাড়াও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সেবামূলক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় সভায়।

মতবিনিময় সভায় টাঙ্গাইল-২ (ভুয়াপুর গোপালপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর বড় ভাই আব্দুস সালাম পিন্টুও উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: