গোলাম পরওয়ার
জামায়াত সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে
বান্দরবান প্রতিনিধি

আসন্ন দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত অংশ নেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ লক্ষ্যে সব এলাকা থেকে যোগ্য নেতা বাছাই করে নির্বাচনী লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে উপজেলা জামায়াতের এক কর্মী সমাবেশে মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জামায়াতের বান্দরবান জেলা আমির মো. আবদুস ছালাম আজাদ বক্তব্য দেন।

