ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা বাস চাপায় এ পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বারোকোনা এলাকায় ঘটেছে।
নিহত পথচারী আব্দুল গণি সরকার (৬৫)। তিনি
বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করলেন। ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক।’
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

