যশোরে ১২ ককটেলসহ আটক ১
যশোর প্রতিনিধি

সংগৃহীত ছবি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা নাউলী আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ সুলতান গাজী (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬।
গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সুলতান গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের জাফফার গাজীর ছেলে।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স বলছিলেন, তার স্বীকারোক্তি মোতাবেক বাড়িরে মধ্যে থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলছিলেন, সুলতান একজন চিহ্নিত নাশকতাকারী। তিনি নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে, চুরি, অস্ত্র আইন ও হত্যার তিনটি মামলা চলমান আছে। এই ঘটনায়ও তার বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে।

