আগামীর সময়

ইজিবাইকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

ইজিবাইকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

সংগৃহীত ছবি

খুলনায় ইজিবাইকের ধাক্কায় রাবেয়া খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার বামিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাবেয়া খাতুন ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশু রাবেয়া। এ সময় চাদআলীর দিক থেকে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাবেয়াকে ধাক্কা দেয়। এতে রাবেয়া গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য। ‘মেয়েটি বুকে প্রচণ্ড আঘাত পেয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম।

    শেয়ার করুন: