আগামীর সময়

দিনাজপুরে তেল মজুদ রাখায় যেতে হলো জেলে

দিনাজপুরে তেল মজুদ রাখায় যেতে হলো জেলে

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে ১০০ লিটার তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাহাটের একটি মুদিখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস।

‎অভিযানে মুদি দোকানে ১০০ লিটার পেট্রোল জব্দ করে প্রশাসন। এ অভিযোগে মুদি ব্যবসায়ী জুয়েল রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

‎খানসামা উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস বলছিলেন, জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। যোগ করেন তিনি।

    শেয়ার করুন: