আগামীর সময়

ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার পেলেন ৫ নারী

ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার পেলেন ৫ নারী

সংগৃহীত ছবি

সমাজের বিভিন্ন উন্নয়ন, কর্মক্ষেত্রে সফলতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ বিভাগে অদম্য নারী পুরস্কার পেলেন ৫ নারী।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অদম্য নারীদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নুরুন নাহার আক্তার। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সম্মাননা পেয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার ডা. উম্মে রাকিবা জাহান মিতু। সফল জননী হিসেবে সম্মাননা পেয়েছেন হাসনা হেনা বারী। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার তাহমিদা ইসলাম। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করায় সম্মানিত হয়েছেন নাসরিন বেগম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি অফিসের পুলিশ সুপার সালাহউদ্দিন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা।

    শেয়ার করুন: