কুড়িগ্রাম-৪: জামায়াত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
অনলাইন ডেস্ক

মোস্তাফিজুর রহমান
কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ৪৪৯ ভোট ।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।

