আগামীর সময়

নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত মরদেহ মিলল তামাক ক্ষেতে

নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত মরদেহ মিলল তামাক ক্ষেতে

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর হাত-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ তামাক ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর এলাকার তামাক ক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের জোবেদা খাতুন (৪৫) উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই নারী গ্রামের মাঠে ঘাস কাটতে যান। ইফতারের সময় হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একটি তামাক ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেছেন, ‘নারীর স্বজনরা বলছে, ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।’

    শেয়ার করুন: