প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনা

সেপটিক ট্যাংক থেকে নবজাতকের লাশ উদ্ধার, অভিযুক্ত পিতা আটক

খুলনা ব্যুরোপ্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৬:৫৬
সেপটিক ট্যাংক থেকে নবজাতকের লাশ উদ্ধার, অভিযুক্ত পিতা আটক

ফাইল ছবি

খুলনায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে ২২ দিনের নবজাতক শিশু মোনতাসির শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিশুটির পিতা নাহিদুর রহমান শেখকে (৩০) আটক করেছে। আটক নাহিদুর দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের মাসুদুর রহমান শেখের ছেলে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

‘প্রায় দেড় বছর আগে পার্শ্ববর্তী বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুর্শিদা আক্তার মৌয়ের সঙ্গে নাহিদুরের বিয়ে হয়’, জানিয়ে পুলিশ বলছিলেন, গত ২২ দিন আগে তাদের একটি পুত্র সন্তান জন্মলাভ করে। তার নাম রাখা হয় মোনতাসির শেখ। সন্তান জন্মের পর মৌ লাখোহাটি গ্রামে বাবার বাড়িতে ছিলেন। গত ২ মার্চ বিকালে নাহিদুর শ্বশুরবাড়ি বেড়াতে যায়। পরেরদিন সকালে সে ছেলেকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হয়। এর কোনো এক ফাঁকে সে শিশু সন্তানকে হত্যা করে পাশের বাড়ির পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতর মাটিতে পুঁতে রাখে। পরে ফিরে এসে সে স্ত্রী মৌকে বলে ছেলেকে বাড়িতে রেখে এসেছে। এরপর স্ত্রীকে বাড়ি যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে ঢাকার দিকে রওনা দেয়। এরপর সে স্ত্রীকে বলে ছেলেকে ফরিদপুর গেলে পাওয়া যাবে।

ফরিদপুরের কাছাকাছি গেলে নাহিদুর অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হওয়ার পর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এ সময় স্ত্রী মৌ চিৎকার করে বলে তার স্বামী তাদের ছেলেকে হত্যা করেছে। এরপর হাসপাতালের নার্স ও কর্মচারীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দিঘলিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ নাহিদুলকে আটক করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী সেফটিক টাংকের ভিতর মাটিতে পুতে রাখা অবস্থায় শিশু মোনতাসির শেখের লাশ উদ্ধার করা হয়।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের শিশুসন্তানকে হত্যা করার কথা স্বীকার করেছে নাহিদুর। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেই তথ্য জানতে নাহিদুরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে’, জানাচ্ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

খুলনাসেপটিক ট্যাংক
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise