প্রচ্ছদসর্বশেষইপেপার
শনিবার, ৯ মে, ২০২৬
আগামীর সময়
গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

শনিবার, ৯ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হর্ন বাজিয়ে সর‌তে বলায় বাস ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ

বরিশাল ব্যুরোপ্রকাশ: ০৮ মে ২০২৬, ২২:৪৯
হর্ন বাজিয়ে সর‌তে বলায় বাস ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ

সংগৃহীত ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালে বিএমএফ পরিবহনের একটি দূরপাল্লার বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসচালক রাজা মল্লিককে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হয়। এতে এক শিক্ষার্থী আহত হন।

শুক্রবার রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন কবি মুকুন্দ দাস কালীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত বাসচালক রাজা মল্লিক জানান, উজিরপুরের ইচলাদী পাম্প থেকে তেল নেওয়ার পর বাস ছাড়ার সময় শাকিল নামে এক শিক্ষার্থী হেডফোন কানে দিয়ে বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। জানালা দিয়ে তাকে সরে যেতে বলা হলেও তিনি সরেননি। পরে হর্ন দিলে ওই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাসের ছবি তুলে বরিশালে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও জানান, রাতে বাসটি মুকুন্দ দাস কালীবাড়ি এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে বাসে উঠে হামলা চালায়। তারা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং বাসটি ভাঙচুর করে।

বাসচালকের সহকারীর দাবি, ওই শিক্ষার্থী বাসে উঠতে চেয়েছিলেন। তবে দূরপাল্লার বাসে স্থানীয় যাত্রী তোলার নিয়ম না থাকায় তাকে নেওয়া হয়নি। এ কারণেই ক্ষুব্ধ হয়ে বাসে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ক্যাম্পাসের বড় ভাইদের সঙ্গে বেয়াদবি করার অভিযোগও তোলে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, বাসে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ঘটনাস্থলে থাকা বিএম কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, বাস শ্রমিকরাই শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল আহত হন।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেনের মন্তব্য, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। শ্রমিকরা সড়ক অবরোধ করলেও পরে তাদের সরিয়ে নেওয়া হয়।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চালক রাজা মল্লিক এবং বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে কয়েক মাস আগে ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় শিক্ষার্থীদের হামলায় দেড় শতাধিক বাস ও বিভিন্ন কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়।

শিক্ষার্থীবরিশালবাস ভাঙচুরবিএমএফ পরিবহন
    শেয়ার করুন:
    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    ০৭ মে ২০২৬, ১৭:৩৯

    শিক্ষকরা সহযোগী বইয়ের তালিকা দেবেন, গাইডের না : শিক্ষামন্ত্রী

    শিক্ষকরা সহযোগী বইয়ের তালিকা দেবেন, গাইডের না : শিক্ষামন্ত্রী

    ০৮ মে ২০২৬, ১৯:২২

    সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায়  শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

    সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

    ০৯ মে ২০২৬, ০০:৪৪

    আরেক রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

    আরেক রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

    ০৮ মে ২০২৬, ২৩:২০

    ট্রাম্পের অনুরোধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি

    ট্রাম্পের অনুরোধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি

    ০৯ মে ২০২৬, ০১:০৫

    হর্ন বাজিয়ে সর‌তে বলায় বাস ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ

    হর্ন বাজিয়ে সর‌তে বলায় বাস ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ

    ০৮ মে ২০২৬, ২২:৪৯

    ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

    ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

    ০৮ মে ২০২৬, ২৩:০৭

    কারাফটকে মৃত সন্তানের মুখ দেখলেন বন্দি বাবা

    কারাফটকে মৃত সন্তানের মুখ দেখলেন বন্দি বাবা

    ০৯ মে ২০২৬, ০০:২৬

    গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

    গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

    ০৯ মে ২০২৬, ০৯:৪৫

    চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিলে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

    চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিলে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

    ০৯ মে ২০২৬, ০০:৪৬

    দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এমপি কামরুল আহত

    দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এমপি কামরুল আহত

    ০৯ মে ২০২৬, ০০:৩২

    জোঁকের উপদ্রবে বিপাকে কৃষক, হাত-পায়ে মোজা পরে ধান কাটছেন শ্রমিকরা

    জোঁকের উপদ্রবে বিপাকে কৃষক, হাত-পায়ে মোজা পরে ধান কাটছেন শ্রমিকরা

    ০৯ মে ২০২৬, ০০:৪১

    লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আবুঘারবিয়ের মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

    লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আবুঘারবিয়ের মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

    ০৯ মে ২০২৬, ০০:১৭

    ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে আজ

    ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে আজ

    ০৯ মে ২০২৬, ০৪:৪০

    শরণখোলার আকাশে রহস্যময় আলোকরেখা, আতঙ্কে জনমনে গুঞ্জন

    শরণখোলার আকাশে রহস্যময় আলোকরেখা, আতঙ্কে জনমনে গুঞ্জন

    ০৯ মে ২০২৬, ০১:৪০

    advertiseadvertise