দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

জায়েদ খান
অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রায় দুই বছর ধরে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন। কিছুদিন আগে পাশের দেশ কানাডায় একটি আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন। দুই বছর পর এবার উত্তর আমেরিকার বাইরে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই তারকার সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।
এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলছেন, আমি দেশে ফিরতে পারছি না সহসাই। অনেকদিন ধরেই আমেরিকায় রয়েছি। তবে এবার সুযোগ এসেছে এশিয়াতে যাওয়ার। চলতি মাসে দুবাইয়ে যাচ্ছি একটি অনুষ্ঠানে অংশ নিতে। আমার সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া।



