আগামীর সময়

স্ত্রীকে হত্যা ও পোড়ানোর চেষ্টার অভিযোগ, আইনজীবী আটক

স্ত্রীকে হত্যা ও পোড়ানোর চেষ্টার অভিযোগ, আইনজীবী আটক

সংগৃহীত ছবি

জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১টার দিকে শহরের দড়িপাড়ায় এ ঘটনা ঘটে৷

নিহতের নাম তাহমিনা আক্তার তানিয়া। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানা গেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ১৫ বছর আগে বিয়ে হয় তাহমিনা ও তাইফুরের। এরপর থেকেই পারিবারিক কলহ চলছিল৷ এর জেরে বৃহস্পতিবার রাতে ঝগড়ার পর ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে তাহমিনাকে হত্যা করেন তাইফুর। এরপর বিছানায় লাশ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি বলেছেন, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তাইফুরকে আটক করা হয় তাদের দুটি সন্তান রয়েছে। তারা ঘটনার সময় নানাবাড়িতে ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

    শেয়ার করুন: