প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোর

দলিত জনগোষ্ঠীর ৮ দাবি সরকারের কাছে

যশোর প্রতিনিধিপ্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৯:০৭
দলিত জনগোষ্ঠীর ৮ দাবি সরকারের কাছে

ছবিঃ আগামীর সময়

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)।

রবিবার (২৯ মার্চ) সকালে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে দলিত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

তাদের দাবিগুলো হলো 'বৈষম্য বিরোধী বিল-২০২২' সংশোধন করে দ্রুত পাস করা; সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে দলিতদের জন্য বিশেষ কোটা চালু; জাতীয় শুমারিতে দলিতদের পৃথক জাতিসত্তা হিসেবে স্বীকৃতি প্রদান; জাতীয় বাজেটে দলিতদের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি; পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধান ও ভূমি অধিকার নিশ্চিত করা; পরিচ্ছন্নতাকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী প্রদান; জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বেকার যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেছেন, আধুনিক যুগেও যশোরের বিভিন্ন এলাকায় দলিত জনগোষ্ঠীর মানুষ চরম সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা যশোরের সুনির্দিষ্টভাবে এলাকার নাম উল্লেখ করে অভিযোগ করেন, সদর উপজেলার চুড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা ও খাজুরা—এসব এলাকায় দলিত সম্প্রদায়ের মানুষরা বন্ধু-স্বজনদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খাওয়ার অধিকারটুকুও পাচ্ছেন না। এই প্রথা বন্ধে তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি সূর্য বিশ্বাস বলেছেন, একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা জরুরি। আমরা চাই সরকার দ্রুত এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

যশোরদলিতবিএনপি সরকার
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    advertiseadvertise