চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

ফাইল ছবি
চট্টগ্রামের বায়েজিদে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট স্টারশিপ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ১১ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বায়েজিদের অক্সিজেন এলাকার স্টারশিপে এ ঘটনাটি ঘটে।
প্রথমিকভাবে জানান যায়, ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল তৈরির কাজ চলছিল। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বায়েজিদ ও কালুরঘাট স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই আহতদের উদ্ধার করে কারাখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৩ জন চিকিৎসাধীন।

