আগামীর সময়

দিনাজপুরে দোকানে মিলল ১ হাজার ৬৭১ লিটার ডিজেল

দিনাজপুরে দোকানে মিলল ১ হাজার ৬৭১ লিটার ডিজেল

সংগৃহীত ছবি

দোকানঘরে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন। ‎মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌর শহরের আজাদমোড় এলাকার ‘সালাম ভলকানাইজিং’ নামে একটি দোকান থেকে জব্দ করা হয়েছে এ তেল।

‎অভিযান সূত্রে জানা গেছে, দোকানটির ভেতরে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারমূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছে প্রশাসন।

‎অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। সঙ্গে ছিলেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইউএনও জানান, ‎গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল ডিজেলের সন্ধান মিলেছে। তবে দোকান মালিককে পাইনি।

‘বিভিন্ন ব্যবসার আড়ালে যারা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’— যোগ করেন রুবানা তানজিন।

    শেয়ার করুন: