প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডিজেল সংকটে মাদারীপুরের চাষিরা, বোরো নিয়ে শঙ্কা

মাদারীপুর প্রতিনিধিপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৩১
ডিজেল সংকটে মাদারীপুরের চাষিরা, বোরো নিয়ে শঙ্কা

বোরো ধানের ভরা মৌসুমে মাদারীপুরে তীব্র ডিজেল সংকট দেখা দেওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় বাজার ও ডিপোগুলোতে চাহিদামতো ডিজেল না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার হাজারো প্রান্তিক কৃষক।

সেচ পাম্প চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল না থাকায় অনেক কৃষক সময়মতো জমিতে পানি দিতে পারছেন না। ফলে জমির মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে এবং ধানের গাছে দেখা দিচ্ছে লালচে ভাব। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

রবিবার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ডিজেলের অভাবে কৃষকরা জমিতে যন্ত্রচালিত সেচ দিতে না পেরে কেউ কোদাল দিয়ে চাষ করছেন, কেউবা সামান্য তেল জোগাড় করে সীমিতভাবে কাজ চালাচ্ছেন। অনেকেই আবার অসহায়ের মতো জমি ঘুরে দেখছেন।

কৃষকদের অভিযোগ, বাজারে কোথাও ডিজেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও অল্প পরিমাণে মিললেও তা চড়া দামে বিক্রি হচ্ছে। নির্ধারিত ১০০ টাকার ডিজেল ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঈদের আগে থেকেই এ সংকট চলছে বলে জানান তারা।

স্থানীয় কৃষক হাবিব মাতুব্বর বলেছেন, ধানের পাশাপাশি প্রায় ২ একর জমিতে পাট চাষ করেছি। কিন্তু ডিজেল না থাকায় সেচ দিতে পারছি না। এখন পানি না দিলে বীজ গজাবে না, বড় ক্ষতির মুখে পড়বো।

অন্য কৃষক বলাই চন্দ্র বৈরাগী জানান, একাধিক পাম্পে ঘুরেও ডিজেল পাননি, পরে কষ্ট করে মাত্র ২ লিটার সংগ্রহ করেছেন। একই এলাকার সিরাজ মহাজন বলেছেন, এক মাস ধরে ঠিকমতো তেল না পাওয়ায় তার দুই একর জমির ধান নষ্ট হওয়ার উপক্রম।

এদিকে জেলার ১৪টি তেল পাম্পের এজেন্টরাও চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না বলে জানিয়েছেন। পাম্পমালিকরা বলছেন, ডিপো থেকে সরবরাহ কম থাকায় তারা প্রয়োজনের অর্ধেকেরও কম ডিজেল দিতে পারছেন।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মাদারীপুরে মোট ২০ হাজার ২২৫টি সেচ পাম্প রয়েছে। এর মধ্যে প্রায় ১৪ হাজার ডিজেলচালিত। চলতি মৌসুমে আড়াই লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখানে প্রায় ১০ হাজার ডিজেলচালিত পাম্প ব্যবহার হচ্ছে।

ইউসুফ ফিলিং স্টেশনের মালিক ইউসুফ আলী মাতুব্বর বলেছেন, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় কৃষকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।

অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. রহিমা খাতুন জানান, কৃষকদের ক্ষতি এড়াতে মাঠপর্যায়ে কাজ চলছে এবং অতিরিক্ত দামে ডিজেল বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও বাজার তদারকি জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম জানিয়েছেন, ডিজেল বিক্রির দোকানগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো পাম্পে তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরকৃষিসেচডিজেল সংকটবোরোচাষ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise