যশোর শহরে ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

ছবি: আগামীর সময়
যশোর শহরে ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত। আজ শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শহরের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের পৃথক সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপন কাজ উদ্বোধন করেন তিনি।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, ৫ নম্বর ওয়ার্ডের চোরমারা দীঘি (উত্তরপাড়) থেকে হাজামপাড়া মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের চোপদারপাড়া, পিয়ারিমোহন সড়ক ও সংলগ্ন এলাকায় সড়ক উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে। এসব এলাকায় স্থাপন করা হবে তিন কিলোমিটার স্ট্রিট লাইট। এই কাজের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু ও পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।



