প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৩ দিন রাতেও উড়ছে জাতীয় পতাকা, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

কুষ্টিয়া প্রতিনিধিপ্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২০:৩৪
৩ দিন রাতেও উড়ছে জাতীয় পতাকা, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

ছবিঃ আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা তিন দিন ধরে দিন-রাত জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। পুরো চত্বর ছিল ফাঁকা ও নীরব। তবে স্কুল ভবনের সামনে পতাকাদণ্ডে লাল-সবুজের জাতীয় পতাকা উড়ছিল। পতাকাটি অর্ধনমিত অবস্থায় দেখা যায়।

এ সময় স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়। তিনি জানিয়েছেন, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছিল। এরপর থেকে সেটি আর নামানো হয়নি। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও পতাকাটি যথাযথ নিয়মে ব্যবস্থাপনা করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, বিদ্যালয়ে কোনো দপ্তরি না থাকায় তিনিই পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব পালন করেন। ২৬ মার্চ সকালে পতাকা উত্তোলনের পর তিনি আর বিদ্যালয়ে যেতে পারেননি। ২৫ মার্চও তিনি নিজেই পতাকা উত্তোলন করেছিলেন।

পতাকা অর্ধনমিত থাকার বিষয়ে তিনি বলেছেন, হয়তো কোনো শিশু এটি করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন বলেছেন, ‘৩০ লাখ শহীদ ও তিন লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই জাতীয় পতাকার এমন অবহেলা মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা বলেছেন, জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলনের নিয়ম রয়েছে। তিন দিন ধরে পতাকা নামানো না হওয়া গুরুতর অনিয়ম। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে শোকজ করা হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা বাড়ছে। জাতীয় পতাকার মতো সংবেদনশীল বিষয়ে এমন অবহেলা ভবিষ্যতে যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

কুষ্টিয়ামুক্তিযোদ্ধাজাতীয় পতাকা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise