আগামীর সময়

হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী

নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেছে বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন তিনি।

ফেসবুকে তিনি লিখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে।

তিনি আরো লেখেন, আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসাথে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী ৬ হাতিয়া) হান্নান মাসউদের স্ত্রীর ওপর বিএনপির সন্ত্রাসীদের হামলা। ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় তার ওপর লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। হামলার দৃশ্য ধারণ করার সময় তার কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত করা গেছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এ ছাড়াও ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে।

অবিলম্বে কেন্দ্র থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান নাহিদ ইসলাম।

    শেয়ার করুন: