প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন

লক্ষ্মীপুর প্রতিনিধিপ্রকাশ: ০৩ মে ২০২৬, ১৮:৫৪
মৃত্যু নিয়ে ধোঁয়াশা, ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষক দল নেতার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। হত্যার অভিযোগের মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে রবিবার বেলা ১১টার দিকে পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন উপস্থিত ছিলেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ফের দাফন করা হবে।

নিহত পরাশ জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শেখ সুমন জানান, ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় পরাশের মৃত্যু হয়। পরদিন ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ লক্ষ্মীপুরে এনে দাফন করা হয়। পরে তার স্ত্রী শেফালি বেগম শেপু একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার অভিযোগে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

বাদী শেফালি বেগম শেপু অভিযোগ করেন, তার স্বামী ওমান প্রবাসী ছিলেন এবং ঘটনার প্রায় আট মাস আগে দেশে আসেন। একটি মাটি খনন যন্ত্র (এক্সক্যাভেটর) কেনার পরিকল্পনা ছিল তার। এ জন্য ঘটনার দিন প্রায় ১০ লাখ টাকা নিয়ে অভিযুক্ত মোহনকে সঙ্গে করে মোটরসাইকেলে চট্টগ্রামের মীরসরাইয়ের দিকে রওনা হন। পরে জানানো হয়, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

তার ভাষ্য, খবর পেয়ে স্বজনরা জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছ থেকে মরদেহ উদ্ধার করেন। তখন পরাশের পেটে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

তিনি দাবি করেন, সঙ্গে থাকা ১০ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে পরাশকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় মোহনকে অভিযুক্ত করা হয়েছে।

লক্ষ্মীপুরকৃষকদল নেতার লাশ উত্তোলন
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    একেকটির দাম ধরা হয়েছিল ৮৯ হাজার টাকা পর্যন্ত!

    একেকটির দাম ধরা হয়েছিল ৮৯ হাজার টাকা পর্যন্ত!

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    advertiseadvertise