হেরে গিয়ে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
হার স্বীকার করে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
শিশির মনিরের ওই পোস্টে ৭০ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে পাঁচ হাজারেরও বেশি। এই আসনে ১০৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার ভোটে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এগিয়ে আছেন।

