বৃষ্টির কারণে সার্কিট খুলনা হাউজে হচ্ছে না ঈদের প্রধান জামাত

সংগৃহীত ছবি
প্রতিকূল আবহাওয়ার কারণে খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত নগরীর সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে না। গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকেলে নগরীতে প্রথম কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হয়। আজ শনিবার সকালেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে খুলনা সার্কিট হাউজ ময়দানে পানি জমে যাওয়ায় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।
খুলনা জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকার জানিয়েছেন, বৃষ্টির কারণে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। খুলনা টাউন জামে মসজিদে শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা আলীয়া মাদরাসা, বায়তুশ শরফ জামে মসজিদ, ডাকবাংলো জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদ, মতি মসজিদ, মদনী মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, জামাতখানা মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দাদা ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, খুলনা পুলিশ লাইন, গ্লাক্সো জামে মসজিদ, জাহাননগর জামে মসজিদ, টুটপাড়া মেইন রোড জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, মক্কী মসজিদ, আল হেরা জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, কাগজী বাড়ি মসজিদ, বাইতুন আমান জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, টুটপাড়া মরিয়ম মসজিদ, বড়মির্জাপুর ইউছুফিয়া জামে মসজিদ, হেলাতলা জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, বয়রা জামে মসজিদ, রায়েরমহল প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ, ফায়ার ব্রিগেড ময়দান, নেছারিয়া মাদরাসা ময়দান, নিউজপ্রিন্ট মিল জামে মসজিদ, হার্ডবোর্ড মিল জামে মসজিদ, প্লাটিনাম জুবিলি জুট মিলস জামে মসজিদ, ক্রিসেন্ট জুট মিল জামে মসজিদ, বাইতুল ফালাহ জামে মসজিদ, দেয়ানা মধ্যপাড়া জামে মসজিদ, ফুলবাড়িগেট জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি বিএল কলেজ জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

