আগামীর সময়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যু

ছবিঃ আগামীর সময়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। শনিবার (৪ এপ্রিল ) বিকেলে সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মনিম আল হাসান (২৮) ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দা মোজাম শেখের ছেলে। ছুটিতে বাড়িতে ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন মনিম। বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়ার জন্য ময়নাতদন্তের জন্য দেহটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    শেয়ার করুন: