পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দেওয়া সেই চালক গ্রেপ্তার
যশোর প্রতিনিধি

ছবিঃ আগামীর সময়
নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোয় ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয় নাহিদকে।
গ্রেপ্তার হওয়া ট্রাকচালকের নাম সুজ্জাত আলী (৫০)। তিনি নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।
‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রবিবার সন্ধ্যা র্যাব -৬ এর যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে’—জানালেন কমান্ডার ফজলে রাব্বি।

