প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রতিমন্ত্রী

সরকারের কৃষকবান্ধব সিদ্ধান্তেই বাম্পার ফলন হয়েছে বোরোর

যশোর প্রতিনিধিপ্রকাশ: ০৮ মে ২০২৬, ১৫:২২
সরকারের কৃষকবান্ধব সিদ্ধান্তেই বাম্পার ফলন হয়েছে বোরোর

ছবি: আগামীর সময়

সরকারের কৃষকবান্ধব ও সাহসী সিদ্ধান্তের কারণেই এবার দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শুক্রবার দুপুরে যশোর খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছিল। এতে ঝুঁকির মধ্যে পড়ে বাংলাদেশও। তবে সরকারের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও জনগণের সহযোগিতায় সেই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।

তিনি জানান, প্রয়োজনে যানবাহনের জ্বালানি সরবরাহ বন্ধ রেখে কৃষকদের সেচের জন্য জ্বালানি নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একইভাবে শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সীমিত হলেও কৃষকের সেচপাম্পে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করার নীতিতে সরকার অটল ছিল।

তার ভাষ্য, নানা সংকটের মধ্যেও কৃষকদের ধানক্ষেতে বিদ্যুৎ ও জ্বালানি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর ফলেই এবার সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো ধান দেশের প্রধান খাদ্যশস্য হওয়ায় এর ভালো উৎপাদন দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

কৃষিখাতে উন্নয়নের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার কৃষক কার্ড চালুর মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে কৃষকরা ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ কিনতে ও স্বল্প সুদে কৃষিঋণ নিতে পারবেন। পাশাপাশি সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি, উন্নতমানের বীজ, সার ও কৃষিযন্ত্র আমদানির মাধ্যমে দেশে কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচিগুলো নতুনভাবে বাস্তবায়ন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

সরকার নির্ধারিত ধানের দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা কৃষকদের জন্য ভালো মূল্য। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্য অধিদপ্তরও প্রয়োজনীয় ধান ও চাল সংগ্রহ করতে পারবে। এর ফলে বাজারও স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে কঠোর হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, কৃষকদের ওজনে ঠকানোর অভিযোগ পেলে সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, চলতি বোরো মৌসুমে যশোর জেলায় ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন।

এদিকে একই দিন দুপুরে যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতারা ও পৌরসভার কর্মকর্তারা।

কৃষিবোরো ধানবাম্পার ফলনঅনিন্দ্য ইসলাম অমিত
    শেয়ার করুন:
    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    ০৭ মে ২০২৬, ১৭:৩৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    শিলাইদহ: মুখে অন্ন, মনে সম্মান জোগাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ

    শিলাইদহ: মুখে অন্ন, মনে সম্মান জোগাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ

    ০৮ মে ২০২৬, ০৯:০৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    advertiseadvertise