আগামীর সময়

মুজিবনগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৫

মুজিবনগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৫

সংগৃহীত ছবি

মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইপক্ষের অন্তত ৫ কর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।


উপজেলার জয়পুর গ্রামে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিএনপি সমর্থক মো. আশাদুল এবং জামায়াত সমর্থক মো. বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী।


পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।


এ ঘটনায় মো. শহিদুল ও আশরাফ হোসেন নামে দুইজনকে আটক করার কথা জানায় পুলিশ।




মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, 'ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার জেরে সকালে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।'

    শেয়ার করুন: