প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হঠাৎ পেট্রোলপাম্প পরিদর্শনে প্রতিমন্ত্রী, পেলেন অনিয়ম

যশোর প্রতিনিধিপ্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০০:১১
হঠাৎ  পেট্রোলপাম্প পরিদর্শনে প্রতিমন্ত্রী, পেলেন অনিয়ম

ছবিঃ আগামীর সময়

যশোর শহরের দুটি পেট্রোলপাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাত ৮টার দিকে শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকায় পাম্প দুটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যশোরের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

শুক্রবার রাতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হঠাৎ করেই খুলনা বাসস্ট্যান্ড এলাকার ‘যাত্রীক পেট্রোলিয়াম’ পরিদর্শনে যান। সেখানে তিনি জ্বালানি তেল বিক্রির দৈনিক হিসাব ও ভলিউম বুক পরীক্ষা করেন। তবে বিক্রির কোনো সঠিক রেকর্ড খুঁজে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

​পাম্প কর্তৃপক্ষ দাবি করে, ডিপো থেকে প্রতিদিন তিন হাজার লিটার পেট্রোল ও তিন হাজার লিটার ডিজেল বরাদ্দ পাচ্ছেন তারা এবং তা নিয়মিত বিক্রি করা হচ্ছে। তবে প্রতিমন্ত্রী বিক্রয় রসিদ বা মেমো দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এ সময় পাম্পের সামনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখে প্রতিমন্ত্রী রিজার্ভ ট্যাংক পরীক্ষা করেন এবং সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া তেল পায়, তা নিশ্চিত করতে নির্দেশ দেন।

​যাত্রীক পেট্রোলিয়ামের ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাসের ভাষ্য, ‘প্রতিমন্ত্রী হঠাৎ এসে হিসাব দেখতে চান। অনেক ক্রেতা মেমো নিতে চান না বলে আমরা দিই না। তবে মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, ক্রেতা মেমো ফেলে দিলেও আমাদের রেকর্ড সংগ্রহে রাখতে হবে।’

এরপর প্রতিমন্ত্রী পাশের ‘মেসার্স মনির উদ্দিন আহম্মদ’ পাম্পে যান। সেখানেও তেল বিক্রির রেকর্ডে গরমিল পাওয়া যায়। পাম্প কর্তৃপক্ষ দাবি করে, সব হিসাব মেশিনে আছে, কিন্তু হাতে লেখা কোনো রেকর্ড তারা দেখাতে পারেনি।

মেমো না দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, ‘কাকে কতটুকু তেল দেওয়া হচ্ছে তার প্রমাণ না থাকলে রাজস্ব ফাঁকির সুযোগ থাকে। এই পাম্পের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’

প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে যশোরের জেলা প্রশাসক আশেক হাসানকে ফোন করেন। তিনি মেসার্স মনির উদ্দিন আহমেদ পাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জ্বালানি প্রতিমন্ত্রী
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise