আগামীর সময়

টাঙ্গাইলে ১৪ বছর ধরে একদিন আগে ৪০ পরিবারের ঈদ উদযাপন

টাঙ্গাইলে ১৪ বছর ধরে একদিন আগে ৪০ পরিবারের ঈদ উদযাপন

ছবিঃ আগামীর সময়

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের একটি গ্রামে টানা ১৪ বছর ধরে ঈদুল ফিতর উদযাপন করে আসছেন প্রায় ৪০টি পরিবার।

শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে এ উপলক্ষে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের একদিন আগে ঈদ উদযাপন করেছেন তারা।

শুক্রবার সকালে স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন ওই গ্রামের ৪০টি পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও আগত মুসল্লিরা। নামাজে ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

একই দিনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পেরে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন। তবে গ্রামের অন্যান্য বাসিন্দারা সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

    শেয়ার করুন: