আগামীর সময়

চারদিন হামের চিকিৎসা নেওয়া সাড়ে তিন মাস বয়সের কাশফির মৃত্যু

চারদিন হামের চিকিৎসা নেওয়া সাড়ে তিন মাস বয়সের কাশফির মৃত্যু

ছবিঃ আগামীর সময়

নাটোরে হামের উপসর্গ নিয়ে চার দিন চিকিৎসা নেওয়ার পর কাশফি নামে সাড়ে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৩১ মার্চ) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু কাশফি নাটোর সদর উপজেলা ৫ নং বড় হরিশপুর ইউনিয়নে ঋষি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর বাবা সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) হঠাৎ বাচ্চার শরীরে প্রচন্ড জ্বর সর্দি দেখা দেয়। পরের দিন শুক্রবার সর্দি ও জ্বর নিয়ে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির গলা ও সারা শরীরে হামের মতো ফুসকুড়ি দেখা দেয়। চার দিন চিকিৎসা চলার পর সোমবার শিশুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত ৩৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে ১৩ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। গত ২৭ মার্চ পর্যন্ত ৭ জন শিশু হাসপাতালে ভর্তি হলেও গতকাল সোমবার (৩০ মার্চ) হাসপাতালে হামে আক্রান্ত ৬ জন শিশু ভর্তি ছিলেন। দুইজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এক শিশুর অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ মঙ্গলবার হাসপাতালে তিনজন শিশুর শারীরিক অবস্থান পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া জানান, বর্তমানে হামে আক্রান্ত তিনজন শিশুকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজশাহীতে মৃত শিশু হামে আক্রান্ত কি না, তা এখনো নিশ্চিত নয়। তার পরীক্ষার-নিরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত ভাবে বলা যাবে।

    শেয়ার করুন: