নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের খাবারে অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুলে সরকারিভাবে ঠিকাদারের মাধ্যমে বিতরণকৃত খাবারে সিদ্ধ ডিমের পরিবর্তে কাঁচা ডিম দেওয়া হয়েছে, আবার কোনো কোনো দিন ডিম ও কলা দেওয়া হয়নি। ফলে শিশুরা নির্ধারিত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষা...