দেশের শিক্ষা ঘাটতি পূরণ এবং নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, এই উদ্যোগ শুধু প্রাথমিক স্তরে নয়, মাধ্যমিক স্তরেও কার্যকর করা প্রয়োজন।...