আগামীর সময়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সোমবার, শর্ত প্রকাশ সই শেষে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সোমবার, শর্ত প্রকাশ সই শেষে

সংগৃহীত ছবি

নির্বাচনের মাত্র তিনদিন আগে সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে অন্তবর্তী সরকার। এর আওতায় বোয়িং থেকে কেনা হচ্ছে ২৫টি বিমান। চুক্তির বিস্তারিত বিষয়বস্তু ও শর্ত চুক্তি সাক্ষরের পর জনসম্মুখে তুলে ধরবে সরকার।


বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন রোববার এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষর করা হবে।


সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, 'বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখতে এবং সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।'


যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিলেও আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

    শেয়ার করুন: