প্রচ্ছদসর্বশেষইপেপার
শনিবার, ৯ মে, ২০২৬
আগামীর সময়
গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

শনিবার, ৯ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

বেইজিংয়ে বিশ্বের বৃহত্তম অটো শোর উদ্বোধন, ১৮১টি নতুন মডেলের চমক

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২৩:১৭
বেইজিংয়ে বিশ্বের বৃহত্তম অটো শোর উদ্বোধন, ১৮১টি নতুন মডেলের চমক

‘বুদ্ধিমত্তার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে বেইজিংয়ে শুরু হয়েছে ২০২৬ আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনী। গতকাল শুক্রবার ৩ লাখ ৮০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আয়োজিত প্রদর্শনীটি এখন বিশ্বের বৃহত্তম অটো শো। এবারের আসরে ১৮১টি নতুন মডেলের গাড়ি প্রথমবারের মতো আনা হয়েছে জনসমক্ষে।

এই প্রদর্শনী থেকে পোর্শে, মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডব্লিউর মতো জার্মান ব্র্যান্ডগুলোকে চ্যালেঞ্জ ছুড়েছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক গাড়ি তৈরির পর এখন বিলাসবহুল প্রিমিয়াম মডেলের গাড়ির বাজার ধরতে মাঠে নেমেছে গিলি এবং নিওর মতো চীনা জায়ান্টরা।

প্রযুক্তির লড়াই

চীনা নির্মাতারা এমন সব প্রিমিয়াম মডেল আনছে, যা প্রযুক্তিতে অত্যাধুনিক কিন্তু দামে জার্মান ব্র্যান্ডগুলোর তুলনায় কয়েকগুণ কম। জেটিও ডায়নামিক্সের মতে, বাজারে ‘দাম কমানোর লড়াই’ এখন ‘ভ্যালু-ফর-মানি’ বা গুণমানের লড়াইয়ে রূপ নিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চীনে জার্মান গাড়ি নির্মাতাদের আধিপত্য দ্রুত কমছে। ২০১৯ সালের তুলনায় দেশটিতে জার্মান ব্র্যান্ডগুলোর বিক্রি প্রায় ২৫ শতাংশ কমে ৩.৮৫ মিলিয়নে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জার্মান ব্র্যান্ডগুলো ঐতিহ্যের ওপর ভর করে টিকে থাকতে চাইলেও চীনা ক্রেতারা এখন প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে ঝুঁকছে। তরুণ ক্রেতাদের কাছে জার্মানির ‘হেরিটেজ’-এর চেয়ে চীনা গাড়ির স্মার্ট ফিচারগুলোই বেশি আকর্ষণীয়।

সড়কের নতুন রাজা

গিলির প্রিমিয়াম ব্র্যান্ড ‘জিকর’ সম্প্রতি তাদের নতুন এসইউভি ৮এক্স উন্মোচন করেছে। এই গাড়িটিতে রয়েছে অভাবনীয় কিছু প্রযুক্তি । 

স্মার্ট সেফটি : পাশ থেকে ধাক্কা লাগার সম্ভাবনা থাকলে গাড়িটি নিজে থেকেই একপাশে হেলে গিয়ে যাত্রীদের রক্ষা করবে। জেশ্চার কন্ট্রোল : সরু জায়গায় পার্কিং করা থাকলে চালক হাত নাড়ালে গাড়িটি নিজে থেকে বেরিয়ে আসবে। পারফরম্যান্স : স্পিড ট্রায়ালে দেখা গেছে, ৫৩ হাজার ডলারের এই গাড়িটি ১ লাখ ৩৫ হাজার ডলারের পোর্শে কায়েন এবং ২ লাখ ডলারের বিএমডব্লিউ ৫এম-কেও পেছনে ফেলে দিয়েছে। গিলি অটোমোবাইলের সিইও গান জিয়াউয়ে ঘোষণা করেছেন, ‘এটিই এখন সড়কের নতুন রাজা।’

এ ছাড়া প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং কুয়াংচৌ অটোমোবাইল গ্রুপ যৌথভাবে বাজারে এনেছে ‘আইস্টাল্যান্ড জিটি৭’। এই শুটিং ব্রেক গাড়িটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের সর্বশেষ ইনটেলিজেন্ট ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি।

জনপ্রিয় ব্র্যান্ড বিওয়াইডি উন্মোচন করেছে তাদের ফুল-সাইজ এসইউভি ‘তাথাং’। প্রতিষ্ঠানটির দাবি, এক কাপ কফি খাওয়ার সময়ের মধ্যেই এ গাড়িটি ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম।

বিশ্বখ্যাত গেম ‘গ্র্যান টুরিজমো ৭’-এর জন্য ডিজাইন করা শাওমির কনসেপ্ট সুপারকার ‘ভিশন গ্র্যান টুরিজমো’ নজর কেড়েছে সবার। শাওমির প্রতিষ্ঠাতা লেই চুন জানান, তাদের পরবর্তী লক্ষ্য জার্মানির বাজারে আধিপত্য বিস্তার করা।

বিশ্বখ্যাত ব্যাটারি নির্মাতা সিএটিএল প্রদর্শন করেছে তাদের তৃতীয় প্রজন্মের ‘শেনসিং’ আল্ট্রা-ফাস্ট চার্জিং ব্যাটারি।

বিশ্ববাজারে প্রভাব

চীনের অভ্যন্তরীণ বাজারে গাড়ির চাহিদা কমতে থাকায় এবং তীব্র প্রতিযোগিতার কারণে এখন বিদেশের বাজারে চোখ দিচ্ছে চীনা নির্মাতারা। ইউরোপীয় ইউনিয়নের শুল্ক সত্ত্বেও তারা নিজেদের গাড়ির দাম ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কম রাখতে পারছে।

বিশ্লেষকদের মতে, পাঁচ বছর আগেও চীনা ক্রেতারা স্থানীয় ব্র্যান্ডকে জার্মান গাড়ির ওপরে স্থান দেবে, তা ছিল অকল্পনীয়। কিন্তু বর্তমানে চীনের বাজার ছাড়িয়ে বিশ্ব জুড়ে এ ধারা ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


চীনাঅটো শো
    শেয়ার করুন:
    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

    ০৭ মে ২০২৬, ১৭:৩৯

    শিক্ষকরা সহযোগী বইয়ের তালিকা দেবেন, গাইডের না : শিক্ষামন্ত্রী

    শিক্ষকরা সহযোগী বইয়ের তালিকা দেবেন, গাইডের না : শিক্ষামন্ত্রী

    ০৮ মে ২০২৬, ১৯:২২

    সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায়  শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

    সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

    ০৯ মে ২০২৬, ০০:৪৪

    আরেক রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

    আরেক রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

    ০৮ মে ২০২৬, ২৩:২০

    গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

    গহিন অরণ্যের রোমাঞ্চকর জলপ্রপাত হামহাম

    ০৯ মে ২০২৬, ০৯:৪৫

    ট্রাম্পের অনুরোধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি

    ট্রাম্পের অনুরোধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি

    ০৯ মে ২০২৬, ০১:০৫

    হর্ন বাজিয়ে সর‌তে বলায় বাস ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ

    হর্ন বাজিয়ে সর‌তে বলায় বাস ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ

    ০৮ মে ২০২৬, ২২:৪৯

    ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

    ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

    ০৮ মে ২০২৬, ২৩:০৭

    কারাফটকে মৃত সন্তানের মুখ দেখলেন বন্দি বাবা

    কারাফটকে মৃত সন্তানের মুখ দেখলেন বন্দি বাবা

    ০৯ মে ২০২৬, ০০:২৬

    চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিলে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

    চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎ বিলে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

    ০৯ মে ২০২৬, ০০:৪৬

    দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এমপি কামরুল আহত

    দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এমপি কামরুল আহত

    ০৯ মে ২০২৬, ০০:৩২

    জোঁকের উপদ্রবে বিপাকে কৃষক, হাত-পায়ে মোজা পরে ধান কাটছেন শ্রমিকরা

    জোঁকের উপদ্রবে বিপাকে কৃষক, হাত-পায়ে মোজা পরে ধান কাটছেন শ্রমিকরা

    ০৯ মে ২০২৬, ০০:৪১

    লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আবুঘারবিয়ের মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

    লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আবুঘারবিয়ের মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

    ০৯ মে ২০২৬, ০০:১৭

    ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে আজ

    ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে আজ

    ০৯ মে ২০২৬, ০৪:৪০

    শরণখোলার আকাশে রহস্যময় আলোকরেখা, আতঙ্কে জনমনে গুঞ্জন

    শরণখোলার আকাশে রহস্যময় আলোকরেখা, আতঙ্কে জনমনে গুঞ্জন

    ০৯ মে ২০২৬, ০১:৪০

    advertiseadvertise