আগামীর সময়

ভিজিটিং প্রফেসর হিসেবে দক্ষিণ আফ্রিকা গেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

ভিজিটিং প্রফেসর হিসেবে দক্ষিণ আফ্রিকা গেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী

দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সল প্লাটজি ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে গেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

গত ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. ফরিদ আহমদ। এ উপলক্ষে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন।

আজ শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানানো হয় ইস্টান ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়— ফ্যাকাল্টি অফ ইকোনোমিক্স এন্ড ম্যানেজমেন্ট সাইন্স এর অধীনে হিসাব বিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়ে বর্তমানে দেশটিতে অবস্থান ড. ফরিদ আহমদ। এই সম্মানজনক নিয়োগ প্রফেসর সোবহানীর একাডেমিক দক্ষতা, গবেষণায় উৎকর্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও উচ্চশিক্ষায় তার অনন্য অবদানের এক বৈশ্বিক স্বীকৃতি।

সফরকালে বিশেষায়িত সেমিনার ও পাবলিক লেকচার প্রদান করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে একাডেমিক ও গবেষণা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া সল প্লাকি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবেন ড. ফরিদ আহমদ—উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ দিকে ড. ফরিদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা।


    শেয়ার করুন: