আগামীর সময়

দ্য ওয়েস্টিন ঢাকা’র সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

দ্য ওয়েস্টিন ঢাকা’র সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

সংগৃহীত ছবি

রমজান মাস জুড়ে ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে দ্য ওয়েস্টিন ঢাকা’র সঙ্গে একটি ব্র্যান্ডিং চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। চুক্তির আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারগণ রমজান মাসে দ্য ওয়েস্টিন ঢাকায় বিশেষ বুফে ইফতার অফার, টেক অ্যাওয়ে ইফতারে আকর্ষনীয় ছাড়সহ আরও নানাবিধ সুবিধা উপভোগ করবেন।

দ্য ওয়েস্টিন ঢাকা-এর সেলস্ এন্ড মার্কেটিং ডিরেক্টর জনাব মামুনুর রহমান সুমন এবং ব্যাংক এশিয়ার হেড অফ কার্ডস, এডিসি এন্ড ইন্টারনেট ব্যাংকিং জনাব জিশান আহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই পার্টনারশীপ গ্রাহকদের জন্য রমজান মাসে প্রিমিয়াম অফার সহ উন্নত সেবা প্রদানে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

    শেয়ার করুন: