স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪২২তম বোর্ড সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি- এর পরিচালনা পর্ষদের ৪২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
সভায় স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভায় আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।

